,

২০ লাখ টাকার মালামাল এবং পরকীয়া প্রেমিকসহ প্রবাসীর স্ত্রী আটক

news-image

নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে স্বামীর সম্পদ নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া এক প্রবাসীর স্ত্রীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে সিলেট থেকে পরকীয়া প্রেমিক ও লুণ্ঠিত সম্পদসহ দুই সন্তানের জননী ইয়াসমিন আক্তার পলিকে (৩৪) আটক করে নিয়ে আসে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়। সময় টিভি

প্রবাসী আলী হোসেন বলেন, ২৫ বছর ধরে তিনি সৌদি আরবে ব্যবসা করছেন। ১৬-১৭ বছর আগে তিনি বিয়ে করেছিলেন। তাদের সংসার ভালোভাবেই চলছিল। তাদের ১৩ ও ৮ বছরের দুই সন্তানও রয়েছে। কিন্তু তিনি বিদেশে থাকায় তার অনুপস্থিতিতে ফেসবুকে সিলেটের সালেহ আহমেদ পলাশের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার স্ত্রীর। সেই পরিপ্রেক্ষিতে গত ৩০ এপ্রিল দুপুরে দুজনে যোগসাজশে ৫ লাখ টাকা মূল্যের ১১ ভরি স্বর্ণালঙ্কার, নিত্য ব্যবহার্য ইলেকট্রিক পণ্য, আসবাবপত্রসহ ৮ লাখ টাকার মালামাল ও নগদ ৭ লাখ টাকা নিয়ে চলে যায়। খবর পেয়ে প্রবাসী মো. আলী হোসেন দেশে ফিরে ১৭ মে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, মঙ্গলবার দুপুরে সিলেটের শাহপরাণ থানাধীন মেজর টিলার কে.কে. গার্ডেন থেকে আসামিদের গ্রেফতার ও চুরিকৃত মালামাল জব্দ করে থানায় আনা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আসামি সালেহ আহমেদ পলাশ সিলেটের জালালাবাদ থানাধীন আখালিয়া জৈগিপাড়া গ্রামের মুক্তার আহমেদের ছেলে। ইয়াসমিন আক্তার পলি লক্ষ্মীপুরের রায়পুর থানাধীন মধুপুরের আবু ইউসুফের মেয়ে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর