মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঝরাতে দেবে গেছে মাতামুহুরী সেতু, অসংখ্য যানবাহন আটকা

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর প্রাচীন ঝুঁকিপূর্ণ সেতুটির মাঝখানে দেবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বুধবার মাঝরাতে হঠাৎ সড়কটি দেবে যাওয়ায় সড়কের উভয়পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও রোগীরা।

সেতুটিকে স্বাভাবিক অবস্থায় এনে যানচলাচল উপযোগী করতে আনুমানিক ৮-১০ ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।

মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সায়দুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মাতামুহুরী নদীর সেতুটি মাঝখানের একটি বড় অংশ আকস্মিক দেবে গেছে। এটি সওজ বিভাগকে অবহিত করার পরপরই সংস্কারকাজ শুরু হয়। তা স্বাভাবিক হতে বৃহস্পতিবার সকাল ৭-৮টা পর্যন্ত সময় লাগতে পারে। সেতুর উভয়পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে।

হাইওয়ে পুলিশের এ কর্মকর্তার মতে, দেবে যাওয়া অংশের সংস্কারকাজ শেষ হলেও এক লাইনেই সেতু পারাপার করতে হবে যানবাহনকে। আসন্ন ঈদের আগে সেতুটির দেবে যাওয়া অংশটি পূর্ণ সংস্কার করা হবে বলে সওজ বিভাগ জানিয়েছে, এমনটি উল্লেখ করেন তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পাশে আটকাপড়া যাত্রীদের মাঝে অনেকে নৌকাযোগে নদী পার হয়ে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন। তাই হয়রানি রোধে সড়কের উভয়পাশে পুলিশ রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক