শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরার ওই মসজিদের দুঃখ প্রকাশ, শিশুদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

news-image

উত্তরায় ‘শিশুদের নিয়ে মসজিদে প্রবেশ নিষিদ্ধ’সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক ও ইমাম।

আজ বুধবার সকালে আইনজীবী মেহেদী হাসান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু বা বাচ্চাদের মসজিদে এসে নামাজ পড়ার উৎসাহ দেওয়ার পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে মসজিদের নোটিশটি প্রত্যাহারসহ বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় তা প্রচার করে আইনজীবীকে অবহিত করার কথা বলেছিলেন। অন্যথায় মামলা দায়ের করে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয় অবগত করা হয়।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মেহেদী হাসান উত্তরার ওই মসজিদ কমিটি বরারবর একটি লিগ্যাল নোটিশ পাঠান। গত ১১ মে এর পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করে মসজিদ কমিটি।
এরপর মসজিদ কমিটি লিগ্যাল নোটিশ পেয়ে গত ১৫ মে তারিখে একটি জাতীয় দৈনিকে দুঃখ প্রকাশ করে।

আইনজীবী মেহেদী হাসান বলেন, ‘যেহেতু মসজিদ কমিটি লিগ্যাল নোটিশ পেয়ে “শিশু বা বাচ্চাদের নিয়ে মসজিদে প্রবেশ নিষিদ্ধ করার” নোটিশ সরিয়ে ফেলেন এবং পত্রিকায় প্রচারণার মাধ্যমে দুঃখ প্রকাশ করার পাশাপাশি বিষয়টি আইনজীবীকে অবহিত করেন। বিধায় মসজিদ কমিটির বিরুদ্ধে কোনো প্রকার আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, গত ৮ মে রাজধানীর উত্তরা ১০ নং সেক্টরের মধ্যে কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষ ‘শিশু বা বাচ্চাদের নিয়ে মসজিদে প্রবেশ নিষেধ’ ব্যানারটি টানানোর কিছু সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।