মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফখরুলের ছেড়ে দেওয়া আসনে নির্বাচন করবে না খালেদা জিয়া

news-image

বগুড়া-(৬) সদর আসনের উপ-নির্বাচনে অংশগ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এজন্য তার নামে মনোনয়নপত্র উত্তোলন করা হলেও তা জমা দেওয়া হবে না। বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ বুধবার (২২ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খালেদা জিয়া নির্বাচনের ব্যাপারে অনীহা প্রকাশ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মনোনয়নপত্র জমা দিতে নিষেধ করেছেন। এর আগে বগুড়া-(৬) সদর আসনে উপ-নির্বাচনে অংশগ্রহণের জন্য বুধবার বিএনপি চেয়ারপারসনসহ প্রাথমিকভাবে মনোনীত পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন করা হয়।

অন্য চারজন হলেন- বগুড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ, বিএনপি চেয়ারসনেনের উপদেষ্টা বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন।

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্রটি ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘রাতে আমরা জানতে পেরেছি যে ম্যাডাম নির্বাচনে অংশ নিতে রাজি হননি। তাই বৃহস্পতিবার তার মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে না।’

আগামী ২৪ জুন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচনে এই আসনের নির্বাচিত এমপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষিত হয়েছে। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন টি জামান নিকেতা। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) সভাপতি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক