,

এফআর টাওয়ারের অবৈধ অনুমোদনে রাজউকের ৩৯ কর্মকর্তা জড়িত: গণপূর্তমন্ত্রী

news-image

আজ বুধবার (২২ মে) দুপুরে সচিবালয়ে এফ আর টাওয়ারের দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, এফ আর টাওয়ার অনিয়মের সঙ্গে মন্ত্রণালয়ের ২৪ কর্মকর্তা কর্মচারীও জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বনানীর এফ আর টাওয়ার বেআইনিভাবে নির্মাণ কাজে রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৩৯ কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, ১৮ তলার উপরে উর্ধ্বমুখী ভবনে যে কয়েকটা ফ্লোর করা হয়েছে তা সম্পূর্ণরূপে অবৈধ। আমাদের এই তদন্তে রাজউকের তৎকালীন চেয়ারম্যান থেকে শুরু করে ইনস্পেক্টর পর্যন্ত, এবং রেজিস্ট্রার যারা দেখেছেন, লোন প্রসেসের ভিতর যারা ছিলেন, তাদের সকলকেই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই ঘটনায় জড়িত হিসেবে রিপোর্ট এসেছে। আমরা সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

২৮ মার্চ দুপুরে বনানীর এফআর টাওয়ারের ৮তলা থেকে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর