মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২য় শ্রেণীতে পড়ুয়া প্রতিবন্ধী শিশু ধর্ষণ; সালিসের নামে ৫০ হাজার টাকা আত্মসাৎ

news-image

মানিকগঞ্জের ঘিওরে হিজুলিয়া গ্রামে দুলাল রবি ফেলু (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ১০ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার রাতে নির্যাতিতার মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

রবি ওই এলাকার বিলাল মিয়ার ছেলে। এদিকে ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় মেম্বারসহ প্রভাবশালীরা সালিস বসিয়ে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করে। গ্রাম্য সালিসে মাতব্বরদের নির্ধারিত শিশুর ইজ্জতের মূল্য থেকে ৫০ হাজার টাকা সালিশকারীরা ভাগাভাগি করে নেয়ার অভিযোগ ভুক্তভোগী পরিবারের। ঘটনা জানাজানি হওয়ায় এবং থানায় মামলা করায় ধর্ষিতার পরিবারকে এলাকা থেকে চলে যাবার বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে ওই প্রভাবশালী মহল। ফলে নিরাপত্তার অভাবে ভুগছে অসহায় পরিবারটি।

থানা অভিযোগ সূত্রে জানা গেছে, নির্যাতিতা শিশুটি স্থানীয় স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। ঘটনার দিন গত (১২ মে) সকালে শিশুটি তার বাড়ির পাশে ছাগলের বাচ্চা আনতে যায়। এসময় হিজুলিয়া গ্রামের বেলাল মিয়ার ছেলে দুলাল রবি ফেলু তার ভাইয়ের বাড়িতে কৌশলে তাকে ঘরে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে হাত পাঁ বেধে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। মেয়েকে খুজে না পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়েকে ডাকাডাকি করে তার মা। এ সময় কান্নাকাটি করতে করতে ঘরের দরজা খুলে বেরিয়ে আসে মেয়েটি। কান্নাকাটি দেখে তাকে জিজ্ঞাসা করলে সে তার মাকে ঘটনার বিস্তারিত খুলে বলে।

ঘটনাটি ধামাচাপা দিতে বাকা মিয়ার বাড়িতে গোপনে এক গ্রাম্য শালিসের আয়োজন করা হয়। ইউপি মেম্বার রমজান ও বাবু মল্লিকের নেতৃত্বে তোবারক, শিমুসহ ৮ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করে ধর্ষককের অনুপুস্থিতিতে ১ লাখ ১০ হাজার জরিমানা করা হয়। ধর্ষিতার পরিবারকে মাত্র ৬০ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকা ভাগাভাগি করে নেয় জুরিবোর্ডের সকল সদস্যরা। শিশুটির মা জানান, আমার অবুঝ শিশুটির উপর যে নরপিশাচ নির্যাতন করেছে আমি তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

ঘিওর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল ইসলাম জানান, এ ব্যাপারে ঘিওর থানায় ধর্ষিতার মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে মেডিকেল পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। দ্রুত আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা চালানো হচ্ছে।

তিনি আরো জানান, ধর্ষণের বিষয়ে সামাজিক বিচারের কোন সুযোগ নাই। এটা আইনগত বিষয়। কাজেই কেউ যদি এ ধর্ষণের বিচারের সাথে জড়িত থাকে তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।সূত্রঃ নয়া দিগন্ত

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক