মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকার গোপন ভিডিও ফেসবুকে ছেড়ে দিল প্রেমিক

news-image

ঢাকার ধামরাই উপজেলায় প্রেমিকার অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন এক প্রেমিক। এ ঘটনায় জড়িত আনোয়ারুল ইসলাম রিপন (৩০) নামের ওই প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে রাজধানীর মিরপুরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিপন যশোর সদর থানার মৃত শওকত আলীর ছেলে। মিরপুর-১-এ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন রিপন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, দুই বছর আগে ধামরাইয়ের কুশরা এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রিপনের। দীর্ঘদিন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রেমিকার সঙ্গে কিছু অন্তরঙ্গ ছবি ও ভিডিও তোলেন রিপন। পরে তাদের প্রেমের সম্পর্কে ফাটল ধরে। একপর্যায়ে প্রেমের সম্পর্ক ব্রেকআপ করে প্রেমিকা। পরে ওই সব গোপন ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখান রিপন। সেই সঙ্গে ওই ছবি ও ভিডিও দিয়ে বিভিন্ন ভাবে প্রেমিকাকে ব্ল্যাকমেইল করেন।

একপর্যায়ে রিপন তাকে শারীরিক সম্পর্কের জন্য প্রস্তাব দেন। প্রেমের সম্পর্ক ব্রেকআপ ও শারীরিক সম্পর্কের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকার ওপর ক্ষিপ্ত হন রিপন। পরে অন্তরঙ্গ ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন তিনি। এ ঘটনায় মঙ্গলবার রিপনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। আজ বুধবার অভিযান চালিয়ে রিপনকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি দীপক চন্দ্র সাহা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক