মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ রমজানের আগেই বেতন-বোনাস পরিশোধ করতে হবে : জি এম কাদের

news-image

২৫ রমজানের আগেই তৈরি পোশাক শ্রমিক এবং গণমাধ্যম কর্মীদের বেতন ও বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বুধবার (২২ মে) এক বিবৃতিতে তিনি তৈরি পোশাক শিল্প ও গণমাধ্যমে কর্মরতদের সকল বকেয়া বেতন ও সব ধরনের পাওনা পরিশোধের দাবি জানান।

বিবৃতিতে ভারপ্রাপ্ত জাপা চেয়ারম্যান বলেন, তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের শ্রম ও ঘামে দেশের অর্থনীতির ভীত শক্তিশালী হয়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, তারাই সব চেয়ে অবহেলিত জীবন যাপন করছেন।

অপরদিকে গণমাধ্যম কর্মীরা দেশ ও সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলেন। কিন্তু তারা নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারেন না। দুঃখজনক হলেও সত্য অনেকগুলো গণমাধ্যমে কর্মরতদের বেতন কয়েক মাস পর্যন্ত বকেয়া হয়ে আছে। কষ্ট আছে বোনাস পাওয়ার প্রশ্নেও।

আমরা আশা করছি, তৈরি পোশাক শিল্প ও বেসরকাার গণমাধ্যমের মালিকরা ২৫ রমজানের আগেই তাদের কর্মীদের সমুদয় বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করবেন। যাতে সবাই একসঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। ঈদের অনাবিল আনন্দ যেন একই সঙ্গে দোলা দেয় প্রতিটি বাংলাদেশির হৃদয়ে।

এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দফতরগুলো কার্যকর উদ্যোগ নেবে- বিবৃতিতে এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক