অভিমানে দেশ ছাড়ছেন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ!

news-image

সম্প্রতি ছাত্রলীগের কমিটি নিয়ে অভিমান ও হতাশায় মধ্যে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি সাইফুর রহমান সোহাগ। ভবিষ্যত রাজনীতিতে নিজের হতাশাজনক অবস্থান নিয়ে, অনেকটা বুকফাটা অভিমানে দেশ ছেড়ে চলে যাচ্ছেন তিনি।

সাময়িকভাবে তিনি খুব অল্প সময়ের মধ্যেই ইউরোপের একটি দেশে চলে যাচ্ছেন বলে তারই ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তিনি একবারের জন্য যাচ্ছেন না বলেও নিশ্চিত করেছে সূত্রটি।

ছাত্রলীগের সর্বশেষ পূণাঙ্গ কমিটিতে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সমঝোতা না হওয়ায় অনেকটা মন ভাঙার বেদনায় ভুগছেন তিনি। নিজের লোকদের যারা আদর্শিকভাবে শেখ হাসিনার জন্য জীবন দিতে পারে, তারা পদ না পাওয়ায় তিনি চরম হতাশ।

এই হতাশা আর অভিমান কাটাতে তিনি ইউরোপের একটি দেশে চলে যাচ্ছেন। উল্লেখ্য, সাইফুর রহমান সোহাগ এবং এস এম জাকির হোসেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাতিসংঘের অধিবেশনেও যোগ দিয়েছিলেন। এবার তিনি ব্যক্তিগতভাবেই যাচ্ছেন। এ বিষয়ে সাইফুর রহমান সোহাগের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কেটে দিয়েছেন। সূত্রঃ বাংলাদেশ টুডে

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা