মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে ৩ বছরে বেড়েছে ৮টি বাঘ

news-image

অনলাইন ডেস্ক : সুন্দরবনে তিন বছরে বাঘের সংখ্যা বেড়েছে ৮টি। বর্তমানে সুন্দরবনের বাংলাদেশ অংশে মোট বাঘের সংখ্যা ১১৪টি, ২০১৫ সালের বাঘশুমারিতে যে সংখ্যা ছিল ১০৬টি।

বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনে বেঙ্গল টাইগার কনজারভেশন একটিভিটি (বাঘ) মোট চারটি ধাপে তিনটি ব্লকে ১ হাজার ৬ শত ৫৬ বর্গ কিলোমিটার এলাকায় ক্যামেরা বসিয়ে ২ শত ৪৯ দিন ধরে পরিচালিত জরিপে ৬৩টি পূর্ণ বয়স্ক বাঘ, ৪টি জুভেনাইল বাঘ (১২-১৪ মাস বয়সী) এবং ৫টি বাঘের বাচ্চার (০-১২ মাস বয়সী) ২হাজার ৪৬৬টি ছবি পেয়েছে। বাঘ গণনার কার্যক্রম (দ্বিতীয় পর্যায়) শেষে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ বন বিভাগ।

বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০০১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩৫টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে স্বাভাবিকভাবে মারা গেছে মাত্র ১০টি। বাকি ২৫টির মধ্যে ১৪টি বাঘ পিটিয়ে মেরেছেন স্থানীয় জনতা, ১০টি নিহত হয়েছে শিকারিদের হাতে এবং একটি নিহত হয়েছে ২০০৭ সালের সিডরে।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এ অবস্থায় হারিয়ে যেতে পারে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক