বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় এফিক্সিম ব্যাডমিন্টন টুর্নামেন্ট

badminton logoশেখ কামাল উদ্দিন : গত রবিবার (১১ জানুয়ারি) সন্ধায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এফিক্সিম ব্যাডমিন্টিন টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাসপাতাল মাঠকর্মচারী দলকে ২/১ সেটে হারিয়ে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদল চ্যাম্পিয়ন হয়েছে।
    পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিসুল হক ভুঞা। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: গোলাম মোস্তফা, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: কে.এম. হুমায়ুন কবীর, মেডিক্যাল অফিসার ডা: এম. আর মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাকছুদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সফিকুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী ও কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন; অধ্যক্ষ মো. আকরাম খান, সাংবাদিক মো. অলিউল্লাহ সরকার অতুল, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ডা: মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক ডা: মো. সাফায়াত কামাল, কোষাধ্যক্ষ ডা: মো. ইসহাক বাবু, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা গাজী শহীদুর রহমান, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা দীলিপ কুমার দাস, উপজেলা উপ-সহকারি প্রকৌশলী মো. মাহফুজুল হক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ও যুগ্ম সেক্রেটারি স্বাস্থ্য সহকারি মো. আবু জামাল।
অনুষ্ঠান শেষে বিজয়ী, রানার আপসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারিদেরকে পুরস্কৃত করা হয়। এ সময় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করেছে।