,

খাদ্য অধিদফতরের নতুন ডিজি নাজমানারা খানুম

news-image

নিজস্ব প্রতিবেদক : খাদ্য অধিদফতর ও পরিবেশ অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

খাদ্য অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। অন্যদিকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বে থাকা মো. আরিফুর রহমান অপুকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

পরিবেশ অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব এ কে এম রফিক আহমেদ। অতিরিক্ত সচিব রফিক আহমেদ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সিলর পদের মেয়াদ শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সদ্য যোগ দিয়েছেন।

সোমবার (২০ মে) পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সুলতান আহমেদকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়। অন্যদিকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল কাদিরকে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক করা হয়।

রফিক আহমেদকে পরিবেশ অধিদফতরের নতুন মহাপরিচালক নিয়োগ দেয়ায় নুরুল কাদিরের নিয়োগ আদেশটি বাতিল করা হয়েছে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর