মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় উপ-নির্বাচনে খালেদা জিয়াসহ ৫ জনকে মনোনয়ন বিএনপির

news-image

নিউজ ডেস্ক : বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কারাগারে থাকা দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ পাঁচজনকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে।

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ জানিয়েছেন, মঙ্গলবার (২১ মে) বিকালে স্কাইপের মাধ্যমে লন্ডন প্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, আগামী ২৩ মে মনোনয়নপত্র দাখিল করতে বলা হয়েছে এ পাঁচ প্রার্থীকে। পরে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের আগে একজনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।

খালেদা জিয়া ছাড়া প্রাথমিক মনোনয়ন পাওয়া অপর চারজন হলেন- বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, মঙ্গলবার বিকালে ঢাকার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় স্কাইপের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হন।

সেখানে তিনি সবার মতামতের ভিত্তিতে এ উপনির্বাচনে প্রাথমিকভাবে ৫ জনকে মনোনয়নপত্র দাখিল করতে বলেন।

সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী ২৪ জুন বগুড়া-৬ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা।

প্রসঙ্গত বগুড়া-৬ (সদর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সেই নির্বাচনে মির্জা ফখরুল নির্বাচিত হলেও নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেয়ায় গত ৩০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এরপর গত ৮ মে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। বগুড়া-৬ (সদর) আসনটি খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। যুগান্তর

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক