,

পুলিশ কর্মকর্তাকে পেটাল বেপরোয়া দালালচক্র

news-image

জনশক্তি ও কর্মসংস্থান অফিসের দালালদের হাতে সাধারণ মানুষের হয়রানি ও লাঞ্ছিত হওয়ার ঘটনা অহরহ। এবার এই দালালচক্রের হাতে লাঞ্ছিত হলেন পুলিশের একজন কর্মকর্তা। সিলেট মহানগর পুলিশের এটিএসআই কুতুব উদ্দিনকে ঝাপটে ধরে কিল-ঘুষি মেরে আহত করেছে এক দালালচক্র। এ ঘটনায় পুলিশ প্রশাসনে তোলপাড় হচ্ছে।

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে রিপন আহমদ নামের এক দালালকে আটক করেছে পুলিশ। সে নগরের শাহজালাল উপশহরের তেররতন এলাকার মালেকের কলোনির নিশিকান্ত দাসের ছেলে। এ ঘটনায় পুলিশ কর্মকর্তা কুতুব উদ্দিন বাদী হয়ে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে নিজের কর্মস্থলে যাওয়ার উদ্দেশে রওনা হন মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের এটিএসআই কুতুব উদ্দিন। নগরের উপশহরে জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সামনে গেলে কয়েকজন দালাল তার গতিরোধ করে। আচমকা এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিলেন না কুতুব উদ্দিন। তিনি কারণ জানতে চাইলে শুরু হয় দলবদ্ধ আক্রমণ। কিল-ঘুষির সঙ্গে টানা-হেঁচড়া!

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হামলাকারী দালালদের মধ্যে ছিলেন মদিনা মার্কেটের মিলন মিয়া, উপশহর তেররতন এলাকার মালেকের কলোনির নিশিকান্ত দাসের ছেলে ছিনতাইকারী মো. রিপন আহমদ ও উপশহর এলাকার বিসমিল্লাহ স্টোরের ব্যবসায়ী ও দালাল রাহাত আহমেদ। এর মধ্যে রিপন মিয়া ছিনতাই মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।

মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের এডিসি নিকোলিন চাকমা জানান, দালালদের হাতে শারীরিক লাঞ্ছনার শিকার ট্রাফিক পুলিশ কর্মকর্তা কুতুব উদ্দিন শাহপরাণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারাই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। এ ব্যাপারে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, এ ঘটনায় এক দালালকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর