,

চুরির মিথ্যা অপবাদে গাছে বেঁধে নির্যাতন, অপমানে স্কুলছাত্রের আত্মহত্যা

news-image

গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে চুরির মিথ্যা অপবাদে গাছে বেঁধে এক স্কুলছাত্রকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের শিকার স্কুলছাত্রের নাম রাব্বি হাসান (১৫)। সে অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে।

রাব্বি হাসান ওই গ্রামের চিনিরউদ্দীনের ছেলে। সে স্থানীয় কেএবি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিলো। মঙ্গলবার সকাল ১১টার দিকে রাব্বি নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। গাছে বেঁধে শারীরিকভাবে নির্যাতন এবং পরে সালিশের নামে অপমান ও জরিমানাকারীদের বিরুদ্ধে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেছে রাব্বির বাবা চিনিরউদ্দীন।

স্থানীয়রা জানান, কেএবি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রায়পুর মধ্যপাড়া গ্রামের কছিমউদ্দীনের একটি চায়ের দোকানে সম্প্রতি সিগারেট ও বিষ্কুট চুরি হয়। ওই সিগারেট চুরির বিষয়ে রাব্বি ও তার বন্ধু ঝোরপাড়া গ্রামের এনামুলের ছেলে জনিকে দোষারোপ করে দোকানদার কছিম উদ্দীন। এ নিয়ে দোকানদার কছিম উদ্দীন ও রায়পুর গ্রামের পশ্চিমপাড়ার নকিমউদ্দীনের ছেলে হুদা তাদের দুই বন্ধুকে মঙ্গলবার সকালে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট ধরে।

পরে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান ওরফে হনা ও গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রাজা সেন্টু একটি সালিসের মাধ্যমে রাব্বি ও তার বন্ধু জনিকে ৫ হাজার টাকা করে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করে। এ নিয়ে ক্ষোভে, দুঃখে, অপমানে, অভিমানে মঙ্গলবার দুপুরে রাব্বি আত্মহত্যা করে।

রাব্বির বাবা চিনিরউদ্দীন ও মা আনজিরা খাতুন বলেন, ‘আমার ছেলে ও তার বন্ধু জনিকে মিথ্যা অপবাদ দিয়ে গাছে বেঁধে মারপিট করে জরিমানা করেছে। আমার ছেলে এ অপবাদ সহ্য করতে না পেরে সকলের অজান্তে আত্মহত্যা করেছে। আমার ছেলেকে আত্মহত্যা করতে প্ররোচনাকারী ও নির্যাতনকারীদের বিচার চাই। এই ঘটনায় আব্দুল হান্নান ওরফে হনা মেম্বর, হাসান রেজা সেন্টু, নকিমউদ্দীনের ছেলে হুদা, আবুবকরের ছেলে মিনাজ, মোস্তফার ছেলে ডাবলু, দোকানদার কছিমউদ্দীনসহ আরও কয়েকজনের নামে গাংনী থানায় মামলা করেছি।’

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, এ ঘটনায় ইতিমধ্যে হত্যা মামলা হয়েছে। লাশ ময়না তদন্ত করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে ।অভিযুক্তরা পলাতক রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর