মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টের নির্দেশ অমান্য করে এসিআই পিউর লবণ বিক্রি

news-image

রাজবাড়ীতে ৫২টি পণ্য বিক্রির নিষেধাজ্ঞা ও হাইকোর্টের নির্দেশ অমান্য করে এসিআই পিউর লবণ বিক্রি ও মজুতের দায়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার (২০ মে) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজবাড়ী শহরের বড় বাজার এলাকায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে প্রায় ৩৫ মণ লবণ জব্দ ও ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় মেসার্স কানু চন্দ্র সাহা স্টোরে ৪২ কেজি এসিআই পিউর লবণ রাখার দায়ে পাঁচ হাজার টাকা, লক্ষ্মণ ট্রেডার্সে তিন কার্টন তাজকিয়া সফট ড্রিংকস রাখার দায়ে দুই হাজার টাকা, আলতাব স্টোরে ২৭ কেজি এসিআই পিউর লবণ রাখার দায়ে দুই হাজার টাকা, মো. জসিম চৌধুরী স্টোরে ২৭ বস্তা এসিআই পিউর লবণ মজুতের দায়ে এক হাজার টাকা, জগদীস দত্ত স্টোরে ১০ বস্তা এসিআই পিউর লবণ মজুতের দায়ে দুই হাজার টাকা ও মেসার্স অশোক ট্রেডার্সে ২১ বস্তা এসিআই পিউর লবণ মজুতের দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এসব ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলামের নেতৃত্বে সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিকসহ পুলিশ প্রশাসনের সহায়তায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার। এ সময় হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা কয়েকটি পণ্য বিক্রি করায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমান করা হয়। সেই সঙ্গে জব্দ করা প্রায় ৩৫ মণ লবণসহ কয়েকটি পণ্য। যা পরে নষ্ট করা হয়।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে রাজবাড়ীতে এসিআই পিউর লবণ বিক্রি ও মজুতের দায়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক