,

ভোলায় বৃদ্ধাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ওয়ার্ড মেম্বার!

news-image

নিউজ ডেস্ক।। ভোলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার সেলিমের বিরুদ্ধে ৫ নং ওয়ার্ডের সোনা বরুর (৬৫) নামক এক বৃদ্ধাকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। সোনা বরুর স্বামী আবদুল গণি।

তিন ছেলে ও এক মেয়ে নিয়ে ২৪ শতাংশ জমিতে ঘর করে তাদের বসবাস। তাদের বাড়ির পাশে হাজী বাড়ির নজু হাজীকে নিজের জমির ওপর দিয়ে যাতায়াতের পথ ছেড়ে দেন তিনি। কিন্তু এরপরও তাদের সাথে নজু হাজীর জমি নিয়ে বিরোধ হয়। এ নিয়ে কয়েক মাস আগেও নজু হাজীর সাথে কথার কাটাকাটি হয়। নজুর পক্ষে হয়ে গতকাল রবিবার দুপুরে ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সেলিম মেম্বার এসে সোনা বরুন, তার ছেলে মিলন ও তার স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে সোনা বরুরকে ভোলা সদর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

আহতের বড় ছেলে মিলন জানান, আমাদের জমি দিয়েই নজু হাজী হাঁটা-চলা করেন। এর আগেও তিনি আমাদের জমি দখল করতে চেয়েছেন। তিনি যে আমাদের জমি দখল করতে চান তার সত্যতা ফারুক চৌকিদার পেয়েছেন। এখন আমাদেরকে মেরে অন্য ওয়ার্ডের মেম্বার সেলিম নজুকে জমি দখল করে দেওয়ার চেষ্টা করেন। তিনি আমার মা, স্ত্রীর ওপর হামলা করেছেন। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন আছে বলে জানা যায়। এ বিষয়ে সেলিম মেম্বার বলেন, তারা অভিনয় করে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন। তাদেরকে আমি মারিনি। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর