,

বিএনপি প্রার্থী রুমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

news-image

জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার যাচাই-বাছাইয়ের পর রুমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন কমিশনের যুগ্ম সচিব ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, এই নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল সোমবার পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ২১ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৮ মে। আর ভোট হবে ১৬ জুন।

জানা গেছে, যাচাই-বাছাইয়ে রুমিনের মনোনয়নপত্র বৈধ হওয়ায় এবং তিনি প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী ২৮ মে বিকেলে তাঁকে নির্বাচিত ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা। এসব বিবেচনায় বলা হচ্ছে, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকই সংরক্ষিত নারী আসনে প্রতিনিধিত্ব করবেন।

প্রসঙ্গত, গত বছরের ৩০ ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতটি আসনে জয়ী হয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি সবাই শপথ নিয়ে সংসদে গেছেন। এক্ষেত্রে সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন আইন অনুযায়ী দলটিকে ১টি আসন বণ্টন করে দিয়ে নির্বাচনের তফসিল দিয়েছে ইসি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর