,

রাজধানীতে প্রেমিকার বাসায় মিলল বিশ্ববিদ্যালয়ের ছাত্রের লাশ

news-image

রাজধানীর কুড়িল এলাকায় প্রেমিকার বাসা থেকে আশিক-এ এলাহী (২০) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারের অভিযোগ, তাকে বাসায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার সকালে ভাটারা থানাধীন কুড়িলের কুড়াতলি বাজার এলাকার একটি বাসা থেকে আশিকের লাশ উদ্ধার করা হয়। নিহতের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।নিহতের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের মাস্টার্সের ছাত্র আল আমিন জানান, মঙ্গলবার সকালে তার ছোট ভাইয়ের এক সহপাঠীর (প্রেমিকা) ফোন পেয়ে তার বাসায় যান। সেখানে গিয়ে তার ছোট ভাইকে মৃত অবস্থায় পান।

আশিকের প্রেমিকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী তার এক বান্ধবীর সঙ্গে কুড়াতলির ওই বাসায় ভাড়া থাকেন।নিহতের ভাই দাবি করেন, পরিকল্পিতভাবে তার ভাইকে ডেকে এনে হত্যা করে এখন তার প্রেমিকা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি/অপারেশন) মো. শিহাবউদ্দিন জানান, প্রেমিক ও প্রেমিকা একই বিশ্ববিদ্যালয়ের একই সেমিস্টারের শিক্ষার্থী। বিষয়টি এখনো তদন্তাধীন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর