,

বহিষ্কৃত হওয়ায় ছাত্রলীগ নেত্রী জারিন দিয়ার ‌‘আত্মহত্যার চেষ্টা’

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকায় স্থান না পেয়ে আন্দোলন করেছিলেন ছাত্রলীগ নেত্রী জারিন দিয়া। এর জেরেই বহিষ্কার হওয়ায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সংগঠনটির বিগত কমিটির এই সদস্য। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা জানান, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন জারিন দিয়া। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তবে তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হামলার ঘটনায় ছাত্রলীগ থেকে জারিন দিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়। পদবঞ্চিত হয়েও উল্টো বহিষ্কার হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন দিয়া। এ ছাড়া ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে উদ্দেশ্য করেও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও দিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, গত ১৩ মে ঘোষণা করা হয় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা। এ কমিটিতে পদ না পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নেত্রী জারিন দিয়া ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন। এবার বহিষ্কৃত হওয়ায় আত্নহত্যার চেষ্টা করেন ছাত্রলীগের এই নেত্রী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর