,

কুমিল্লায় পাঁচ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা

news-image

নিউজ ডেস্ক।। কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জের ধরে পাঁচ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। আজ সোমবার দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম জোসনা বেগম (৪৬)। তিনি ওই গ্রামের আবদুল মান্নানের স্ত্রী।

পুলিশ সোমবার বিকেলে নিহতের লাশ উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। সন্ধ্যায় পাষণ্ড স্বামী আবদুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে পারিবারিক বিষয় নিয়ে সৈয়দপুর গ্রামের আবদুল মান্নান ও তার স্ত্রী জোসনা বেগমের বিরোধ চলছিল। সোমবার দুপুরে পুনরায় বাকবিতন্ডা শুরু হলে ক্ষিপ্ত হয়ে আবদুল মান্নান ছুরি দিয়ে জোসনার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে আবদুল মান্নান পালিয়ে যায়।

পরে জোসনা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লার একটি হাসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত শুভ রঞ্জন চাকমা বলেন, গৃহবধূ নিহতের ঘটনায় ঘাতক স্বামী আবদুল মান্নানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর