মোহনপুরের সেই ওসি প্রত্যাহার
রাজশাহীর মোহনপুর উপজেলার নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া আকতার বর্ষা অপহরণ ও আত্মহত্যার প্ররোচনা মামলায় মোহনপুর থানার ওসি আবুল হোসেনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ।
তিনি জানান, সুমাইয়া আপহরণ ও আত্মহত্যার প্ররোচনার মামলা দুটি গোয়েন্দা পুলিশের কাছে তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে। তদন্তের স্বার্থে প্রশাসনিক কারণে ওসি আবুল হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল স্কুল ছাত্রী বর্ষাকে অপহরণ করে প্রতিবেশী মুকুল নামের এক যুবক। পরে বর্ষাকে উদ্ধার করে থানায় মামলা করতে গেলে ওসি আবুল হোসেন বর্ষার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন। টানা চারদিন থানায় আটকে রাখেন। এর প্রতিবাদ করলে তাকে পিটিয়ে দাঁত ভেঙ্গে দিতে চান। এদিকে আসামিদের হুমকি ও অপমানে গত বৃহস্পতিবার বর্ষা সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে।










