,

রংপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠান ৭০ হাজার টাকা জরিমানা

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর মহানগরীর সাতমাথায় অপরিস্কার পরিবেশে খাবার তৈরির অপরাধে একটি হোটেলকে ২০ হাজার টাকা ও অবৈধ পলিথিন উৎপাদনের অপরাধে একটি ছাপাখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় এক কর্মচারীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

সোমবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশার (ডিবি এ্যান্ড মিডিয়া) আলতাফ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রংপুর মহানগরীতে চলমান ভ্রাম্যমান আদালত মাহিগঞ্জের সাতমাথা ভাই-ভাই হোটেলকে অপরিস্কার পরিবেশে খাবার তৈরির অপরাধে ২০ হাজার টাকা ও কোতয়ালীর শালবনে রোকেয়া কলেজের সামনে সামস এন্টার প্রাইজ নামে একটি ছাপাখানাকে অবৈধ পলিথি উৎপাদনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে সামস এন্টারপ্রাইজ উক্ত জরিমানার টাকা প্রদানে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি সিলগালা করে ওই প্রতিষ্ঠানের কর্মচারী নবীয়ার হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়।

অন্যদিকে পৃথক আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ জানায়, আজ সোমবার ডিবি পুলিশ নগরীর ধাপ জেল রোড থেকে দুই প্রতারককে গ্রেফতার করেছে। এছাড়াও বিভিন্ন মামলায় ১৭জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর