মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভয় দেখিয়ে ‘ঘুষ গ্রহণ’, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

news-image

আদালত প্রতিবেদক : অস্ত্র ও মাদকের গডফাদার হিসেবে প্রচার করে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে রাজধানীর বংশাল থানার তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী।

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আব্দুস সালাম নামে ওই ব্যবসায়ী এ মামলা দায়ের করেন।

ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৯ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, বংশাল থানার এসআই রায়হান, এএসআই হাছেন ও এএসআই অমিত।

মামলায় অভিযোগ, গত ১৪ মে দুপুর পৌনে ২টার দিকে বাদীর ভাই সাবের মিয়াকে আসামিরা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে থানায় নেওয়ার চেষ্টা করে। তখন বাদী তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চাইলে তারা তা দেখাতে পারেনি এবং নানা টালবাহানা শুরু করে। এরপর আসামি অমিত বলে যে সাবের মিয়া একজন তালিকাভুক্ত সন্ত্রাসী, তাকে ক্রস ফায়ার দেওয়ার নির্দেশ আছে বলে বাদী এবং তার ভাইকে ভয়-ভীতি প্রদর্শন করে।

এরপর আসামি হাছেন তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তখন বাদী এবং তার ভাই বলেন, তাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। একপর্যায়ে আসামি হাছেন ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা না দিলে বাদীকে অস্ত্র এবং মাদকের গডফাদার বানিয়ে জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন। প্রাণ রক্ষার্থে তারা আসামিদের ২ লাখ টাকা দিতে সম্মত হন।

আসামিরা তাদের ডিআইটি মার্কেটের ৫ নম্বর বিল্ডিং এর নিচ তলা হাজী আক্তার মিয়ার দোকানের সামনে আসতে বলে। এরপর বাদীরা সেখানে গিয়ে তাদের ২ লাখ টাকা ঘুষ প্রদান করেন। ঘুষ লেনদেনের আংশিক ঘটনা বাদীপক্ষের মোবাইলে ধারণ করা আছে বলে তারা এজাহারে উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক