মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশী ব্র্যান্ডের নামে আলমাস, বিডি বাজেট বিউটি, মোস্তফা মার্টে নকল কসমেটিক্স!

news-image

নামিদামি সব ব্র্যান্ডের নামে অবৈধ নকল বিদেশি কসমেটিক্স বিক্রির অপরাধে সুপার শপ আলমাস, মোস্তফা মার্ট,বিডি বাজেট বিউটি ও বিবিবি কসমেটিক্সসহ ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার (২০ মে) রাজধানীর বসুন্ধরা সিটিতে বিশেষ অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) – ১ এর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আলমাস, মোস্তফা মার্ট, বিডি বাজেট বিউটি, বিবিবি কসমেটিক্স- এগুলো নামিদামি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। কিন্তু মানুষের সেই সরলতাকে পুঁজি করে অবৈধ পন্থায় আনা (লাগেজ পার্টির) বিভিন্ন বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রি করছে প্রতিষ্ঠানগুলো।

এসব প্রসাধনীর গায়ে আমদানিকারকের নামও লেখা নেই। এটি আসলে ব্র্যান্ডের পণ্য নাকি কেরানীগঞ্জ, জিঞ্জিরা ও চকবাজারে তৈরি নকল কসমেটিক্স, তার কোনো নিশ্চয়তা নেই। এছাড়া এসব পণ্যে ইচ্ছেমতো মূল্য লিখে বিক্রি করছে। ফলে একদিকে ভোক্তাদের ঠকাচ্ছে, অন্যদিকে রাজস্ব ফাঁকি দিচ্ছে, যা আইন অনুযায়ী দণ্ডনীয়।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী, আলমাস সুপার শপ, মোস্তফা মার্ট ও বিবিবি কসমেটিক্স প্রত্যেককে এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সেভলি কসমেটিক্সকে ৫০ হাজার টাকা, নিউর কসমেটিক্সকে ৫০ হাজার টাকা এবং আমরিন ফ্যাশনকে ১০ হাজার টাকা জরিমানাসহ দোকানটি সাময়িক বন্ধ রাখা হয়েছে।

একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের অপরাধ করলে আইন অনুযায়ী তাদেরকে দ্বিগুণ জরিমানাসহ দোকান সিলগালা করে দেয়া হবে বলে জানান মোহাম্মদ শাহরিয়ার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক