বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২১তম প্রধান বিচারপতি এস কে সিনহা

1421053287ডেস্ক রির্পোট:দেশের ২১তম প্রধান বিচারপতি হলেন সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। আগামী ১৭ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করবেন। সোমবার আইন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
বিচারপতি এস কে সিনহা বর্তমান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের স্থলাষিভিক্ত হবেন।
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার বাবা প্রয়াত ললিত মোহন সিনহা ও মা ধনবতী সিনহা।
বিচারপতি এস কে সিনহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাস করার পর ১৯৭৪ সালে সিলেট জেলা জজ আদালতে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৭৮ সালে হাইকোর্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে আইনজীবী পেশায় আত্মনিয়োগ করেন। ১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ১৬ আগস্ট তাকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি জুডিসিয়াল সার্ভিস কমিশনেরও চেয়ারম্যান।