,

মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সৎ বাবা

news-image

রাজধানীর ভাটারার জগন্নাথপুর এলাকায় এক কিশোরী (১৫) কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা রুবেল উকিলকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (১৯ মে) দিবাগত রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১-এর একটি দল।

গত ২৪ এপ্রিল রাজধানীর ভাটারা থানার অধীন জগন্নাথপুর এলাকায় সৎ বাবা কর্তৃক মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠে। ২৬ এপ্রিল ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন মেয়ের মা। ধর্ষকের বাসা বরিশাল জেলার বিমানবন্দর থানার অধীন চন্ডিপুর এলাকায়।

র‌্যাব-১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম বলেন, চাঞ্চল্যকর ঘটনাটির ছায়া তদন্ত করে আসছিল র‌্যাব-১। স্ত্রী পেশাগত কারণে বাসার বাইরে থাকার সুযোগে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন রুবেল। এ ঘটনায় মামলা করেন মেয়ের মা। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাবের একটি দল গতকাল রাতে ভাটারা থেকে রুবেল উকিলকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানান, ২০০৫ সালে কিশোরীর মা মাদারীপুর জেলার রাজৈর থানার জনৈক এক ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেখানে কন্যা সন্তানের (ভিকটিম) জন্ম দেন তিনি। ২০০৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হলে তার সঙ্গে ওই নারীর বিয়ে হয়।

রুবেল আরও জানান, রাজধানীতে ভাড়ায় মোটরসাইকেল চালান তিনি। ভিকটিমের মা ভিকটিম ও ৬ বছর বয়সী এক শিশুকন্যাকে বাসায় রেখে প্রতিদিন সকালে পেশাগত কাজে বাইরে যান এবং দুপুরের পর বাসায় ফিরে আসেন। স্ত্রীর অনুপস্থিতির সুযোগে সৎ মেয়েকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন তিনি।

জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন রুবেল উকিল। তার বিরুদ্ধে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর