,

সিন্ডিকেটের মাধ্যমে ধান কিনলে কঠোর ব্যবস্থা : মাশরাফি

news-image

কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার নির্দেশ দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ত্রিদেশীয় সিরিজ জিতে দেশে ফিরেই গতকাল রোববার রাতে জেলা প্রশাসককে (ডিসি) ফোন করে তিনি এই নির্দেশ দেন।

জানা গেছে, দেশে ফিরে মাশরাফি জানতে পারেন কৃষকরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষক তার উৎপাদন খরচ পাচ্ছে না। সরকার যেখানে এক মণ ধান ক্রয় করছে ১ হাজার ৪০ টাকায়, সেখানে নড়াইলের হাট-বাজারে কৃষকদের ধান বিক্রি হচ্ছে সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকায়।

বিষয়টি জানার পর রোববার রাত ১০টার দিকে এমপি মাশরাফি ডিসি আনজুমান আরাকে ফোন করেন। সরাসরি যাতে কৃষকদের কাছ থেকে ধান কেনা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। মাশরাফি বলেন, ‘কোনো সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করা হচ্ছে এমন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মাশরাফির ফোনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আনজুমান আরা। তিনি বলেন, ‘আমরাও চাই কৃষক যাতে তাদের কষ্টে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর