,

শিক্ষার্থীকে আখ ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা

news-image

নিউজ ডেস্ক।। রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে আখক্ষেতে নিয়ে এক সপ্তম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বখাটে মনির হোসেন মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে মনিরকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা।

বালিয়াকান্দি থানার এসআই বদিয়ার রহমান জানান, উপজেলার জামালপুর ইউনিয়নের ভাটিখালকুলা গ্রামের জয়নাল শিকদারের আখ ক্ষেতের পাশ দিয়ে বেলা সোয়া ১১টার দিকে ওই ছাত্রী (১৩) বাড়ি ফিরছিল। এসময় বাঁধুলী খালকুলা গ্রামের আবদুল আজিজ মন্ডলের ছেলে মনির হোসেন মন্ডল (৩৬) তার হাত ধরে আখক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তবে ওই ছাত্রীর চিৎকারে বখাটে পালিয়ে যায়।

এ ব্যাপারে ওই ছাত্রীর পিতা বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। পরে রোববার রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে বখাটে মনির হোসেন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে। ওই ছাত্রীকে ২২ ধারায় জবানবন্দী রেকর্ডের জন্য রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর