মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যায্য মূল্যে ধান কিনতে ২ সচিবকে আইনি নোটিশ

news-image

নিউজ ডেস্ক : কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে ধান কেনার জন্য তিন দিনের মধ্যে ব্যবস্থা নিতে সরকারের খাদ্য সচিব ও কৃষি সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইমদাদুল হক সুমন এ নোটিশ পাঠান। নোটিশে একইসঙ্গে চাল আমদানির অনুমতি বাতিল ও চাল রফতানির অনুমতি প্রদানে যথাযথ পদক্ষেপ গ্রহণেরও নির্দেশনা চাওয়া হয়।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে পঠানো এ নোটিশের বিষয়ে আইনজীবী ইমদাদুল হক সাংবাদিকদের বলেন, দেশে বর্তমানে ইরি-বোরোর বাম্পার ফলন হয়েছে। কিন্তু তার ন্যায্য মূল্য কৃষক পাচ্ছেন না। যে কারণে তারা ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। অনেক এলাকায় ধানক্ষেতে কৃষকরা আগুনও দিয়েছেন। আগামীতে ধান চাষ করবেন না বলেও অনেকে ঘোষণা দিচ্ছেন। কৃষকরা এমন সিদ্ধান্ত নিলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে না। এ থেকে উত্তরণের জন্য সংশ্নিষ্ট দুই সচিবকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ইমদাদুল হক জানান, নোটিশে অবিলম্বে সরকারের নির্ধারিত ১ হাজার টাকা, ১১শ’ ও ১২শ’ টাকা মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে সরকার এবং সরকারের নির্ধারিত মিল কর্তৃপক্ষকে ধান কিনতে বলা হয়েছে। সংশ্লিষ্টরা তিন দিনের মধ্যে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে হাইকোর্টে মামলা করা হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক