,

বিকাশ-রকেটে লেনদেনের সীমা বাড়ল

news-image

মোবাইল ব‌্যাংকিংয়ে (বিকাশ-রকেট) লেনদেনের সীমা বেড়েছে। এখন দিনে আগের চেয়ে দ্বিগুণের বেশি টাকা উত্তোলন বা জমা দেওয়া যাবে।রোববার (১৯ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করে।জানা যায়, মোবাইল ব‌্যাংকিংয়ে এখন থেকে একজন গ্রাহক তার অ‌্যাকাউন্টে দিনে পাঁচ বারে ৩০ হাজার টাকা ক‌্যাশ ইন বা জমা করতে পারবেন। তবে আগের মতোই মাসে ২০ বারে সর্বোচ্চ এক লাখ টাকা ক‌্যাশ ইন করা যাবে।

এতদিন দিনে দুই বারে সর্বোচ্চ ১৫ হাজার টাকা জমা করতে পারতেন একজন গ্রাহক। একইসঙ্গে দিনে সর্বোচ্চ পাঁচ বারে ২৫ হাজার টাকা তোলা বা ক‌্যাশ আউট করা যাবে। মাসে ২০ বারে এক লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা যাবে।এতদিন দিনে দুই বারে সর্বোচ্চ ১০ হাজার টাকা তোলা বা ক‌্যাশ আউট করা যেত। মাসে ১০ বারে ৫০ হাজার টাকার বেশি উত্তোলন করা যেত না।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) একটি ক্রম বিকাশমান সেবা, যা বিগত কয়েক বছর যাবৎ আর্থিক অন্তর্ভুক্তিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। দেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির সাথে তাল মিলিয়ে এ সেবা বর্তমানে নতুন খাত সম্প্রসারণে যেমন, ব্যাংকের মাধ্যমে দেশে আগত রেমিটেন্স বিতরণ, ই-কমার্স, ক্ষুদ্র ব্যবসা, বেতন বিতরণ ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পেমেন্ট ইকো সিস্টেম-এর পরিবর্তিত প্রেক্ষাপট বিবেচনায় এমএফএস-এর সুশৃঙ্খল ও যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে এমএফএসের ব্যক্তি হিসাবের মাধ্যমে লেনদেনের সীমা পুনর্নির্ধারণ করা হল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর