মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকৃত কৃষক খোঁজার উপায় না থাকায় সরাসরি ধান কেনা অসম্ভব: কৃষিমন্ত্রী

news-image

ধানের দাম অস্বাভাবিক কম হলেও এখনই দাম বাড়ানোর কোন উপায় নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। শনিবার (১৮ মে) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। মন্ত্রী জানান, প্রকৃত কৃষক খুঁজে বের করার উপায় না থাকায় সরকারের পক্ষে সরাসরি ধান কেনা সম্ভব নয়।

এদিকে পর্যাপ্ত মূলধন না থাকায় ছোট অটো রাইস মিল মালিকরা ধান কিনতে পারছেন না বলে দাবি করেছেন। এ অবস্থায় ব্যাংক থেকে কম সুদে ঋণ চান তারা।গত বছরের প্রাকৃতিক দুর্যোগে কয়েক লাখ টন ধান উৎপাদন ব্যাহত হওয়ার জেরে বাজারে যখন অল্প সময়ের ব্যবধানে চালের কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে যায় তখন সরকার চাল আমদানিতে নানারকম সহায়তা দিয়েছিল।

কিন্তু বছর ঘুরতেই এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বোরো মৌসুমে বাম্পার ফলন হলেও ধান কাটার শ্রমিক সংকট, বাজারে সরকার নির্ধারিত দামের অর্ধেক দামে ধান বিক্রি হওয়ায় চরম বিপাকে কৃষকরা।সারাদেশেই ধানের ন্যায্য দাম না পাওয়ার চিত্র কমবেশি সমান। এ অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় এবং ভবিষ্যতে এধরনের সংকট এড়াতে বেশ কিছু দাবি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ অটো রাইস মিল ওউনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ আজিজ বলেন, প্রচুর অটো রাইস মিল বন্ধ হয়ে গেছে। অপর এক সেমিনারে কৃষিমন্ত্রী বলেন, দেশের দেড় কোটি কৃষকের কাছ থেকে বিভিন্ন কারণে সরাসরি সরকারের চাল কেনা সম্ভব নয়।

আর অর্থনীতিবিদ খলিকুজ্জমান বলেন, ধানে দাম আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করতে একটি কমিশন গঠন করা জরুরী। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, এই সমস্যার একটি সমাধান আছে। তা হলো রফতানি করা। ধান কিনে ধানের দাম বাড়ানো সরকারের পক্ষে এখন সম্ভব নয়।

অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান বলেন, এ বিষয়ে একটি স্থায়ী কমিশন গঠন করা উচিত। যারা আগে থেকেই এ বিষয়ে সমস্ত গবেষণা করে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সরকারের কাছে সুপারিশ করবে।ধান-চালের বর্তমান বাজার পরিস্থিতি ও উৎপাদন বিবেচনায় নিয়ে বর্তমানে চাল আমদানি পুরোপুরি নিরুৎসাহিত করার পক্ষে মত দেন আলোচকরা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক