,

খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের অবস্থান অব্যাহত

100878_Khaleda-Ziaডেস্ক রির্পোট:টানা নয় দিন ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য রান্না করা খাবার নিয়ে এসেছেন মহিলা দলের নেত্রীরা। আজ সোমবার দুপুর ১টার দিকে ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করেন। মহিলা দলের অন্যরা হলেন- মিলি জাকারিয়া, নিলুফার ইয়াসমিন নিলু, রেহানা, রিটা আলী, রোকেয়া সুলতানা তামান্না, আতিকা খন্দকার, তাহমিনা শাহীন, হেনা আলাউদ্দিন।
 
কি খাবার নিয়ে এসেছেন জানতে চাইলে মহিলা দলের নেত্রীরা জানান, খাবারের মেন্যুতে চিকন চালের সাদা ভাত, পোলাও, মুরগীর মাংস, মিষ্টি ইত্যাদি রয়েছে। এর আগে শনিবারও মহিলা দলের অপর একটি দল খালেদা জিয়ার জন্য বিভিন্ন ধরনের খাবার রান্না করে নিয়ে এসেছিলেন।
 
দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন ৫ জানুয়ারি বিএনপি ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালনের ঠিক দুই দিন আগে ৩ জানুয়ারি শনিবার রাতে নিজের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ বেষ্টনীতে অবরুদ্ধ খালো জিয়া। এখনো পুলিশী বেষ্টনীতে অবরুদ্ধ তিনি।
 
কার্যালয়ের দ্বিতীয় তলায় নিজের চেম্বারে অনেকটা শুয়ে-বসে সময় কাটছে বিএনপি চেয়ারপারসনের। মাঝেমধ্যে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও অন্যান্য নেত্রীদের সাথে গল্প করেই কাটছে বেশিরভাগ সময়।
 
বর্তমানে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তার সাথে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, কার্যালয়ে কর্মকর্তা এম এ কাইয়ুম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার, শামসুল আল আমীন ডিউ। এ ছাড়া অফিস সহকারি ও চেয়ারপারসনের নিরাপত্তা স্কোয়াডের সদস্যরা রয়েছেন।
 
এদিকে খালেদা জিয়ার কার্যালয় ঘিরে রাখা সাতটি ট্রাক রোববার রাতেই সরানো হয়েছে। তবে কার্যালয়ের গেটের সামনে পুলিশের অবস্থান রয়েছে আগের মতোই। উত্তর দিকে দুইটি পুলিশের ট্রাক এবং দক্ষিণ দিকে একটি সাদা রঙের জলকামান রাখা আছে। গুলশান ঘিরে পুলিশের কড়াবকড়ি আছে অন্যান্য দিনের মতো। সাধারণ মানুষ ও যান চলাচলে পুলিশের অনুমতি নিতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে