,

জামায়াতের ভারপ্রাপ্ত আমিরসহ ৬ জনকে কারণ দর্শানোর নোটিশ

100857_tribunalডেস্ক রির্পোট:জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ, নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার, সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান ও আইনজীবী তাজুল ইসলামের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন ট্রাইব্যুনাল। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে। ২৮ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।
 
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রাষ্ট্রপক্ষের দায়ের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
 
ট্রাইব্যুনাল কর্তৃক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর প্রসিকিউশনের সাক্ষ্য প্রমাণের সমালোচনা করে তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য এবং রায়ের পর হরতাল ডাকায় জামায়াতে ইসলামী ও উল্লিখিত নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
 
এ বিষয়ে উভয়পক্ষের শুনানি শেষে সাত বিবাদির মধ্যে জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে ছয়জনের বিরুদ্ধে এ নোটিশ জারি করা হয়।
আদালতে তাজুল ইসলাম ও জামায়াত নেতাদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, অ্যাডভোকেট আসাদউদ্দিন ও অ্যাডভোকেট তরিকুল ইসলাম।
অপর দিকে রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী জিয়াদ আল মালুম, সুলতানা মাহমুদ শিমন, তুরিন আফরোজ প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি এই বিষয়ে শুনানি শেষে আজ আদেশের জন্য ধার্য ছিল।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর