,

‘জুলাই থেকে মিলবে ই-পাসপোর্ট’

news-image

নিউজ ডেস্ক।। আগামী ১ জুলাই থেকেই ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) দেওয়া যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল। এজন্য এরইমধ্যে জার্মানির একটি কোম্পানির সঙ্গে সব ধরনের কার্যক্রমও শেষ করে আনা হয়েছে। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক ইফতার অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ওই অনুষ্ঠানের আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশেই ই-পাসপোর্ট ছাপা হবে। এজন্য কার্যক্রম গুছিয়ে আনা হয়েছে। আশা করি নাগরিকরা ১ জুলাই থেকেই ই-পাসপোর্ট পাবেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে নাগরিকের যেমন ভোগান্তি থাকবে না, তেমনি কোনো তথ্য চুরিরও সুযোগ নেই।

ইফতার অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) ডিজি মেজর জেনারেল মো. সোহায়েল হোসেন খান, ই-পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান, ডিআইপির এডিজি সেলিনা বানু, ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ২০১৭ সালে ই-পাসপোর্ট প্রকল্প শুরু হয়। তবে ২০১৮ সালে জুলাইতে সরকারের জি টু জি চুক্তির আওতায় জার্মান কোম্পানি ভেরিডোজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে পাসপোর্ট অধিদপ্তর। সে অনুযায়ী গত বছরের ডিসেম্বরের মধ্যে ই-পাসপোর্ট বিতরণ শুরুর কথা থাকলেও নানা জটিলতায় তা আর হয়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর