,

চাঁদপুরে মাটির নিচে পাওয়া গেল গুপ্তধন

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরের পুরানবাজার পালপাড়ার ব্যবসায়ী সুভাষ পোদ্দারের বাড়ির মাটির নিচে দুইশ বছরের পুরোনো ৮০টি ধাতব মুদ্রা পাওয়া গেছে। শনিবার দুপুরে বাড়ির মাটি খোঁড়ার সময় মাটির হাঁড়ি ভর্তি করে রাখা রৌপ্য মুদ্রাগুলো পাওয়া যায়।

এদিকে গুপ্তধন পাওয়া গেছে এই নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
জানা যায়, পুরানবাজার পালপাড়ার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ পোদ্দার তার শতাধিক বছরের পুরোনো টিনের ঘর ভেঙে নতুন ঘর তৈরির কাজ শুরু করেন।

শনিবার দুপুরে শ্রমিকেরা মাটি খোঁড়ার সময় একটি পাতিলে রাখা অবস্থায় ৮০টি পুরোনো ভারতীয় মুদ্রা পান। পরে সুভাষ পোদ্দার কিছু মুদ্রা ঘর তৈরির কাজে শ্রমিকদের দিয়ে বাকিগুলো নিজের কাছে রেখে দেন। খবর পেয়ে পুলিশ তাদের কাছ থেকে মুদ্রাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মিস্ত্রি শুভঙ্কর জানান, সুভাষ পোদ্দারের বাড়ির মাটির নিচ থেকে কিছু পুরোনো মুদ্রা পাওয়া গেছে। তিনি আমাদেরকে কয়েকটি মুদ্রা দিয়ে বাকিগুলো নিজের কাছে রেখে দেন।

পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল জানান, সুভাষ পোদ্দার নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুইশ বছরের পুরোনো মুদ্রা পাওয়া গেছে। এর মধ্যে বাড়ির মালিকের কাছ থেকে ৫৪টি ও মিস্ত্রি সুভাষ, শুভঙ্কর, আলামিন ও কবিরের কাছ থেকে ২৬টি মুদ্রা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর