মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেজুর দেওয়ার লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ‘ধর্ষণ’

news-image

শেরপুরের ঝিনাইগাতীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু সুফিয়ান (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে গ্রেপ্তার সুফিয়ানকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার দুপুরিয়া গ্রাম থেকে তাকে (সুফিয়ান) গ্রেপ্তার করা হয়। সুফিয়ান ওই গ্রামেরই সাহেব আলীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটির বাবা নেই। তার মা বিভিন্ন বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত বৃহস্পতিবার সকালে শিশুটির মা বাড়িতে ছিলেন না। এ সুযোগে প্রতিবেশী কিশোর আবু সুফিয়ান খেজুর দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে সুফিয়ান পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় সুফিয়ানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঝিনাইগাতী থানায় মামলা করেন। এরপর রাতে (সুফিয়ান) বাড়ি ফিরে এলে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সুফিয়ানকে একমাত্র আসামি করে মামলা করেছেন। ধর্ষণের শিকার শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’ ওসি আরও জানান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক