,

কলেজ শিক্ষককে মারধরের ঘটনায় ছাত্রলীগ সভাপতি কারাগারে

news-image

পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষক মাসুদুর রহমানকে মারধরের ঘটনায় ওই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সামসুদ্দীন জুন্নুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টায় পাবনা শহর থেকে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত সামসুদ্দীন জুন্নুন পাবনা পৌর এলাকার শালগাড়ীয়া মহল্লার মোহাম্মদ আলীর ছেলে ও পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের ছাত্রলীগের সভাপতি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) গৌতম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১২টার দিকে পাবনা শহর থেকে জুন্নুনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার রাতে এই ঘটনায় এজাহারভুক্ত দুই আসামি সজল ও শাফিন নামে দুই ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, গত ৬ মে সরকারি শহীদ বুলবুল কলেজে এইচএসসি উচ্চতর গণিত পরীক্ষা চলাকালে দুজন পরীক্ষার্থী খাতা দেখাদেখি করছিল। এ সময় ওই কক্ষের পরিদর্শক প্রভাষক মাসুদুর রহমান তাদেরকে বাধা দেন। এক পর্যায়ে তাদের খাতা কেড়ে নেন।

এ ঘটনার জের ধরে গত ১২ মে দুপুরে শিক্ষক মাসুদুর রহমান কলেজ থেকে মোটরসাইকেল যোগে বেরিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে তার পিঠে লাথিও মারা হয়। মারধরের ভিডিওটি সিসি টিভির মাধ্যমে সামাজিক যোগোযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর