,

সবার সামনেই ক্যাটরিনার শাড়ি ঠিক করলেন সালমান

news-image

বিনোদন ডেস্ক : সাবেক প্রেমিক সালমান খানের হাত ধরেই বলিউডে আসেন ক্যাটরিনা কাইফ। এরপর কোনো এক অজানা কারণে তাদের সম্পর্কের ইতি ঘটে। তবে আবার নতুন করে তাদের পরস্পরের কাছে আসার আভাস পাওয়া যাচ্ছে। গতকাল ক্যামেরার সামনেই ক্যাটরিনার শাড়ি ঠিক করে দিয়ে সমালোচনার মুখে পড়েছেন সালমান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘ভারত’ এর নতুন গান প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সালমান-ক্যাটরিনা। তবে গান প্রকাশ অনুষ্ঠানে গিয়ে ক্যাটরিনার শাড়ির কুচির ভাঁজ ওলট-পালট হয়ে যায়। তা চোখে পড়ায় অনুষ্ঠানের ফাঁকেই তা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েন অভিনেতা। যা দেখে অনেকেই বিস্মিত হন। নিমিষেই ক্যামেরাবন্দি হয় এই দৃশ্য।

একসময় সালমান ক্যাটরিনার প্রেমের কথা বেশ চর্চিত ছিল। তবে তাদের সম্পর্ক ভাঙার খবরও একসময় পেজ থ্রির শিরোনামে উঠে আসে। মাঝে অবশ্য রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার প্রেমের কথা প্রায় সকলেরই জানা। ক্যাটরিনার সঙ্গে প্রেম করার জন্য রণবীরের সঙ্গেও সম্পর্ক তিক্ত হয় সালমানের।

পরে রণবীরের সঙ্গে ক্যাটের ব্রেকআপের পর আজকাল প্রায়ই সালমান ও তার পরিবারের কাছকাছি দেখা যায় এই অভিনেত্রীকে। তবে সালমান-ক্যাটরিনা নতুন করে কাছাকাছি এসেছেন কিনা তা অবশ্য প্রকাশ্যে কেউই কখনও বলেননি।

শুক্রবার মুক্তি পায় ‘ভারত’ ছবির ‘জিন্দা’ গানটি, যা এরইমধ্যে সিনেমাপ্রেমীদের মন কেড়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড