,

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছে বলে জানানোর এক দিন পরই ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি পেট্রল স্টেশনে ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার ভোরে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ক্লিৎসকো জানান, ড্রোনের আঘাতে একজন আহত হয়েছেন। শহরের অন্য একটি এলাকায় গুদাম স্থাপনাতেও হামলা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাশিয়া সাম্প্রতিক সময়ে কিয়েভের পেট্রল স্টেশনগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানাতে শুরু করেছে। গত কয়েক মাসে ইউক্রেনের বিভিন্ন এলাকায় প্রায় ৩০০টি পেট্রল স্টেশনে হামলা চালানো হয়েছে, যার বেশির ভাগই সম্মুখসারির অঞ্চল বা এর আশপাশে।

এদিকে ইউক্রেনে রুশ হামলার সময় প্রতিবেশী পোল্যান্ড সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে সামরিক বিমান অভিযান শুরু করে। পরে পোল্যান্ডের সশস্ত্র বাহিনী জানায়, দেশটির আকাশসীমা লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি।

ইউক্রেন ও রাশিয়ার সামরিক ড্রোন প্রতিবেশী দেশগুলোর আকাশসীমায় ঢুকে পড়ার ঘটনায় ন্যাটোর সীমান্তের বাইরেও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। লিথুয়ানিয়ায় মঙ্গলবার ভোরে একটি ন্যাটো যুদ্ধবিমান একটি ড্রোন ভূপাতিত করেছে বলে দেশটির জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে। এর আগে রাজধানী ভিলনিয়াস ও আশপাশের এলাকায় ড্রোন সতর্কতা জারি করা হয়েছিল।

অন্যদিকে রাশিয়াতেও ইউক্রেনীয় হামলার খবর পাওয়া গেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী তাগানরোগে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ওজোনের একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। সামারা অঞ্চলে একটি শিল্প স্থাপনাতেও ড্রোন হামলা হয়েছে। ওই অঞ্চলে বেশ কয়েকটি বড় তেল শোধনাগার রয়েছে।

রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব হামলার খবর স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এর আগে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে কিয়েভ সমর্থন দিতে প্রস্তুত। তবে ওয়াশিংটনকে নিশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা আরও তীব্র হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে