মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ ইয়াবা ব্যবসায়ীর মসজিদে মুসল্লিদের সামনে আত্মসমর্পণ

news-image

নিউজ ডেস্ক।। চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার একটি মসজিদে মুসল্লিদের সামনে সাত ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। শুক্রবার জুমার নামাজের আগে বাকলিয়া থানার বজ্রঘোনা এলাকার মাদানী মসজিদে তারা আত্মসমর্পণ করেন। সেখানে উপস্থিত ছিলেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন। আত্মসমর্পণকারী ইয়াবা ব্যবসায়ীরা হলেন- মো. আব্দুল মাবুদ (৩৮), মো. শাহজাহান (৪৫), মো. আবু বক্কর (৪৫), মো. শামসু (৪০), এসকান্দর মির্জা (৫৬), ওছিউর রহমান (৪৫) ও মো. ইছাহাক (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রঘোনা এলাকার মাদানী মসজিদে জুমার নামাজের আগে খুতবা চলাকালে পুলিশের অনুরোধে মসজিদের খতিব ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ করার আহ্বান জানালে প্রথমে ৪ ইয়াবা ব্যবসায়ী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। এ সময় মসজিদে প্রায় ২ হাজার মুসল্লি উপস্থিত ছিলেন।

৪ ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণের পর বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন দাঁড়িয়ে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন। বক্তব্যে তিনি মাদক ব্যবসায়ীদের স্বেচ্ছায় আত্মসমর্পণের আহ্বান জানান। ওসির বক্তব্যের পর আরও ৩ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণের ঘোষণা দেন। পরে মসজিদের ভেতর ৭ ইয়াবা ব্যবসায়ীকে মাদক ব্যবসা ছেড়ে ভালো মানুষ হওয়ার শপথ পড়ান ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন।

পুলিশ সূত্র জানায়, ২ মে থেকে নগরের বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলছে। গত ১৫ দিনে ৬৪টি মামলায় ৮৪ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে বাকলিয়া থানা। এছাড়াও পুলিশের উদ্যোগে মসজিদে জুমার নামাজের খুতবায় মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন খতিবরা। উৎস: সমকাল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক