মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ মে খুলছে মেঘনা ও গোমতী সেতু

news-image

নিউজ ডেস্ক।। দুঃখ ঘুচছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের। প্রায় তিন বছর আগে মহাসড়কটি চার লেনে উন্নীত করা হলেও, নারায়ণগঞ্জ ও কুমিল্লার কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু থেকে যায় দুই লেনের। চার লেনের মহাসড়কে গাড়ি দ্রুত গতিতে চললেও আটকা পড়ত দুই লেনের পুরনো সেতুতে। ঢাকা-চট্টগ্রামের যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়তে হতো সেতুতে। এ দুঃখ দূর হচ্ছে। আগামী ২৫ মে দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত মার্চে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় দ্বিতীয় কাঁচপুর সেতু। ঈদযাত্রার আগেই খুলছে মেঘনা ও গোমতী সেতু। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের সমকালকে বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দু’টি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

চলতি বছরের ডিসেম্বরে তিন সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল। বাংলাদেশে প্রায় সকল প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তাবায়িত না হলেও, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিন সেতুর কাজ শেষ হচ্ছে নির্ধারিত সময়ের আগেই। প্রকল্প পরিচালক সানাউল হক সমকালকে বলেন, আগামী বছরের অক্টোবরের মধ্যে তিনটি নতুন সেতু নির্মাণ ও পুরনো তিন সেতু সংস্কারের শেষ করার কথা ছিল। কিন্তু চলতি মাসেই তিন সেতুর নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়েছে। আগামী কয়েক মাসে পুরনো তিন সেতুর সংস্কারও শেষ হবে।

নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হওয়ায় আট হাজার ৪৮৬ কোটি টাকার এ প্রকল্পে কত টাকা সাশ্রয় হবে তা এখনই বলতে পারছেন না প্রকল্প পরিচালক। সানাউল হক বলেন, এখনো পুরনো সেতুর পুনর্বাসনের কাজ চলছে। এ কাজ শেষে বলা যাবে কত টাকা সাশ্রয় হবে। প্রতি বছরেই ঈদের ৩০ থেকে ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিন সেতু এলাকায়। সানাউল হক আরও বলেন, নতুন সেতুতে যান চলাচল শুরুর পর যানজট থাকবে না।

প্রকল্পের নথি সূত্রে জানা গেছে, কাঁচপুর সেতুর দৈর্ঘ্য ৩৯৭ মিটার। মেঘনার সেতুর দৈর্ঘ্য ৯৩০ মিটার। গোমতী সেতুর দৈর্ঘ্য এক হাজার ৪১০ মিটার। তিন সেতুর সম্মিলিত দৈর্ঘ্য দুই হাজার ৭৩৭ মিটার। তিন সেতুতে সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে দুই দশমিক ৫৮ কিলোমিটার। সেতুগুলো ১৭ দশমিক ৭৫ মিটার প্রশস্থ। নতুন সেতুগুলো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর পুরানো সেতু পুনর্বাসনের কাজ শুরু হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক