মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরুর খামারে সেমাই তৈরির কারখানা : ভ্রাম্যমান আদালতে জরিমানা

news-image

রংপুর প্রতিনিধি : গরুর খামার। বাঁশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে তৈরি। গরুকে খাবার দেওয়ার জন্য খামারের ভেতরে আবর্জনায় ভরা সারি সারি চাড়ি। চারদিক থেকে ঢুকছে ধুলা-বালি। মেঝেটি পাকা হলেও নোংরা।

এই পরিবেশেই চাড়িগুলোর ওপরে টিনের ট্রে বসিয়ে কারিগরেরা ঘর্মাক্ত শরীরে নিম্নমানের পণ্য দিয়ে তৈরি করছিলেন সেমাইয়ের খামির। প্রচণ্ড গরমে কারিগরদের শরীর চুইয়ে ঘাম পড়ছিল খামিরের ওপর। তৈরির পর খামির রাখা হচ্ছিল নোংরা মেঝেতে। পাশেই নোংরা তেলে ভাজা হচ্ছিল সেমাই।

এভাবেই দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর গ্রামে মো. শাহিন মিয়া নামের এক ব্যক্তি গরুর খামারে অবৈধভাবে তৈরি করছিলেন ঈদের জন্য লাচ্ছা সেমাই।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান গতকাল পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টরদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান সেখানে। অভিযানে সেমাই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়, ধ্বংস করা হয় সেমাই তৈরির সব উপকরণ। এ ঘটনায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সেমাই কারখানার মালিক শাহিন মিয়া জানান, গরুর খামারে লোকসান হওয়ায় সেটি বন্ধ করে সেমাইয়ের কারখানা করেছেন। তবে শুধু এবারের রমজানেই সেমাই কারখানাটি চালু করা হয়। যদিও এলাকাবাসী বলছেন, ওই গরুর খামারে সারা বছরই সেমাই তৈরি করা হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক