মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের চরম দুর্দিনে মানুষ এখন চরম দুর্দশাগ্রস্ত : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের চরম দুর্দিনে মানুষ এখন চরম দুর্দশাগ্রস্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের এই চরম দুর্দিনে মানুষ এখন চরম দুর্দশাগ্রস্ত। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারান্তরীণ করে রাখা হয়েছে। আমাদেরকে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে।

তিনি বলেন, আমরা জানি, গৌতম বুদ্ধ সমাজের ঐক্য-সংহতি প্রতিষ্ঠার জন্য সপ্ত অপরিহনীয় ধর্ম প্রচার করেছিলেন। মানুষের নীতি, আদর্শ, ভালোবাসা এবং সকল স্তরের মানুষের কল্যাণের জন্য বাণী প্রচার করেছিলেন। তিনি চেয়েছিলেন একটি সুখী-সমৃদ্ধময় আলোকিত সমাজ, যেই সমাজে কোন ধরণের হিংসা-প্রতিহিংসা থাকবে না, থাকবে না কোন ধরণের সংঘাত সহিংসতা। কিন্তু আজকে আমরা বাংলাদেশসহ বিশ্বে সেই অবস্থা দেখতে পাচ্ছিনা। প্রতিদিন আমরা শুনতে পাচ্ছি অধিকার বঞ্ছিত মানুষের কান্না, চারদিকে হাহাকার আর যন্ত্রণা।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণেই এদেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠী সমূহ একত্রীভুত হয়। বাংলাদেশী জাতীয়তাবাদই সকলকে একই বন্ধনে আবদ্ধ করে। পরস্পরের মধ্যে শুভেচ্ছা ও সৌহার্দ্য সৃষ্টি করে। তাই এই মূহুর্তে মহামানব গৌতম বুদ্ধের বাণী আমাদেরকে সামনের সুদিনের পথে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে। আমি বুদ্ধ পূর্ণিমার সাফল্য এবং বৌদ্ধ ধর্মাবলম্বী সকলের সুখী ও শান্তিময় জীবন কামনা করি।

তিনি বলেন, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি সকল বৌদ্ধ ধর্মাবলম্বী ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সকলের সুখ, শান্তি ও দীর্ঘ জীবন কামনা করছি। বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ অহিংসা ও মানুষে-মানুষে গভীর ভালবাসার বাণী প্রচার করে গেছেন। তিনি তার অনুসারীদের চিরন্তন বাণীতে মানব কল্যানে ব্রতী এবং জীবের প্রতি প্রেম দেখাতে উদ্ধুদ্ধ করে গেছেন।

মির্জা আলমগীর বলেন, গৌতম বুদ্ধ বলেছেন-হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, বরং শরণ নিতে হয়ে অহিংসার। আজ বাংলাদেশসহ সারাবিশ্বে রক্ত স্রোত, হানাহানি ও সংঘাত-সংঘর্ষে মানব জাতি ক্ষতবিক্ষত। এই দুর্যোগময় মূহুর্তে গৌতম বুদ্ধের হিতোপদেশ মানুষকে অহিংসার পথে, ন্যায়ের পথে চালিত করবে। শান্তি, সম্প্রীতি ও মানব প্রেম সকল ধর্মের মর্মবাণী। আমার দৃঢ় বিশ্বাস, আজও বিশ্ব সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের বাণী অতীব প্রাসঙ্গিক।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক