মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরীকে গণধর্ষণের পর পেটাল ধর্ষকরা

news-image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কিশোরীকে (১৭) গণধর্ষণের পর পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার বিকেলে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

ওই কিশোরীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয় এক দিনমজুরের কিশোরী কন্যাকে (১৭) রাস্তায় একা পেয়ে চার যুবক মুখ চেপে ধরে বাড়ির পাশে খালি মাঠে নিয়ে যায়। সেখানে পালাক্রমে তাকে ধর্ষণ করা হয়। ওই কিশোরী একপর্যায়ে চিৎকার করলে ধর্ষকরা তাকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায় এবং তাদের নাম না বলতে হুমকি দিয়ে যায়। পরে ওই কিশোরী বাড়ি ফিরে তার পরিবারের কাছে ঘটনাটি জানায়। পরে শুক্রবার দুপুরে ওই কিশোরীর বাবা আড়াইহাজার থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন- নরসিংদীর তাওড়া এলাকার শাহিন (১৮), আড়াইহাজার উপজেলার চারগাও এলাকার সরফত আলীর ছেলে আক্তার হোসেন (২৫), একই এলাকার রতন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২০) ও কাউসার (২৫)। এদের মধ্যে শাহীন ওই কিশোরীর বোনের দেবর বলে জানা গেছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে শাহিন ও আনোয়ারকে গ্রেফতার করে।

আড়াইহাজার থানার দায়িত্বপ্রাপ্ত ওসি সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ধর্ষণের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। খুব দ্রুত বাকিদেরও গ্রেফতার করা হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক