,

প্রত্যেক ধর্মে সন্ত্রাসবাদী রয়েছেঃ কমল হাসান

news-image

‘নাথুরাম গডসে স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাসী’ এমন মন্তব্য করে বিপাকে পড়েন অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান।এদিকে বিতর্কিত এই বক্তব্য নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। মাক্কাল নিধি মাইয়াম-দলের প্রতিষ্ঠাতা বলেন, প্রতিটি ধর্মেই সন্ত্রাসবাদী রয়েছে।

গডসে বিষয়ে মন্তব্য নিয়ে কমল নিজের অবস্থান স্পষ্ট করে জানান, তার মন্তব্যের অর্থ ছিল সংহতি। মুসলিম, হিন্দু, খ্রিষ্টান নির্বিশেষে সকলের কাছে পৌঁছতে চাই।কিন্তু হাসানের এই মন্তব্যের তীব্র আপত্তি জানিয়েছে বিজেপি। তাকে পাঁচ দিনের জন্য নিষিদ্ধ করার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা।

নিজের মন্তব্য নিয়ে কমল হাসান বলেন, ‘এ কথা আমি যে প্রথমবার বলছি, এমনটা নয়। আসলে সন্ত্রাসবাদ তো কোনো ধর্মের সঙ্গে সংযুক্ত নয়। যে কোনো ধর্মেই সন্ত্রাসী থাকতে পারে। হিন্দুরা যে খুব পবিত্র, এ কথা জোর দিয়ে বলতে পারি না।’

মাক্কাল নিধি মইয়াম-এর প্রার্থী এস মোহনরাজের সমর্থনে প্রচারে গিয়েছিলেন হাসান। সেখানে নাথুরাম গডসেকে স্বাধীন ভারতের প্রথম ‘হিন্দু সন্ত্রাসবাদী’ বলে বিজেপির আক্রমণের মুখে পড়েন।তামিলনাড়ুর আরাভাকুরিচির ওই জনসভায় হাসান বলেন, ‘স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু। তিনি মোহনদাস কর্মচন্দ গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসে। তাকে দিয়েই (সন্ত্রাসবাদ) শুরু হয়েছিল।’

কমল এই পরিপ্রেক্ষিতে বলেন, ‘‘ইতিহাসই প্রমাণ করে দিয়েছে, প্রতিটি ধর্মেই সন্ত্রাসবাদী রয়েছে।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইতিহাসই উত্তর দেবে, এ কথাও বলেন কমল।গ্রেপ্তারির ভয় পান না বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, হুমকি দিয়ে বলেন, তাকে গ্রেপ্তার করতেই পারে। এতে অশান্তি বরং আরও বাড়বে। তবে এটা হুমকি নয়, কারণ তিনি শান্তির পক্ষে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড