,

ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামে দুটি ফ্লাইটের জরুরি অবতরণ

news-image

বৈরী আবহাওয়ায় ঢাকায় নামতে না পেরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও অপর একটি বেসরকারি বিমান সংস্থার দুটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকামুখী বিমানের ফ্লাইট (বিজি-৪৯২) চট্টগ্রামে অবতরণ করে। এরপর সৈয়দপুর থেকে ঢাকামুখী রিজেন্ট এয়ারওয়েজের আরেকটি ফ্লাইট (১৫৮) চট্টগ্রামে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরওয়ার ই জামান।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীতে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটের ওঠা-নামা বন্ধ হয়ে যায়। ঝড়ে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্যান্ডেল ভেঙে এক মুসল্লি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর