মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

news-image

নিখোঁজের প্রায় এক দিন পর সরমংলা আমতলা এলাকায় ঝুলন্ত মরদেহ মিললো জসিম নামের ১৫ বছরের এক স্কুল ছাত্র। সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের শাহাব্দিপুর গ্রামের মজিবুরের ছেলে। বুধবার (১৫ মে) রাত ১২ টা থেকে সে নিখোঁজ ছিল। পরে বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১২ টার দিকে এই কিশোরকে পুকুরের উপর গলায় রশি পেঁচিয়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেই।

তার কিছুক্ষনপর পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে লাশ উদ্ধার করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠিয়েছে।। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাবা পেশায় একজন কৃষক। পরিবারে চার ভাই বোনের মধ্যে সব ছোট জসিম। সে পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

জসিমের বড় ভাই রাসিদুল জানান, কারও সঙ্গে তাদের কোন বিরোধ নেই। তবে আমার ছোট ভাই গতকাল তারাবীর নামাজের সময় তার সহপাঠী বান্ধবীর সাথে দেখা করতে গেলে স্থানীয় লোকজন তাকে আটকিয়ে রেখে বাড়ি খবর দেই। পরে আমার আব্বা ওখানে গেলে কিছু ছাত্রলীগ নেতা, ইউপি সদস্যসহ স্থানীয় লোকজন গ্রাম্য শালিশের রায়ে জসিমকে তার বাবা ২০ জুতার বাড়ি মেরে বাসায় নিয়ে যাবে। তারপর বুধবার রাত ১২টার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী সবখানে খোঁজ করা হয়েছে। এমনকি অন্য এলাকায় খোজ করা হয়, কিন্তু তাকে পাওয়া যায়নি।

রাজশাহীর গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিছুক্ষণের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে আমাদের ধারনা অপমান সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছে এই ছাত্রটি এছাড়াো ঘটনটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক