,

রাজধানীতে টিভি বিস্ফোরণে দম্পতি দগ্ধ

news-image

রাজধানী ঢাকার পশ্চিম আগারগাঁও এলাকার দুই নম্বর সড়কে একটি বাসায় টেলিভিশন বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধ দুজন হলেন, মুক্তার হোসেন (৩৮) ও স্ত্রী সালমা আক্তার (২৮)।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, মুক্তার হোসেনের শরীরের ৯৭ শতাংশ এবং তার স্ত্রী ছালমা আক্তারের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তাদের দু‘জনের অবস্থাই আশঙ্কাজনক।

মুক্তার হোসেন জানান, বিকেলে তিনি বাসায় ঘুমিয়েছিলেন। তাদের একমাত্র ছেলে শাফিন আহমেদ (৬) বাসার বাইরে প্রাইভেট পড়তে গিয়েছিল। সালমা রান্না করছিলেন। ঘরের ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে তারা দু’জনই দগ্ধ হন।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ফায়ারম্যান আফজাল হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে একটি টেলিভিশনের ধ্বংসাবশেষ দেখতে পাই। ধারণা করা হচ্ছে, টেলিভিশন বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভেও গিয়েছিল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর