বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাঙ্গার নেতাদের মন রক্ষার ছাত্রলীগ আমি করি না : রনি

news-image

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের পর রনির নাম না থাকায় অনেকেই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। কমিটি নিয়ে বিতর্কের প্রেক্ষিতে মুখ খুলেছেন আলোচিত সাবেক ছাত্রলীগ নেতা নূরুল আজিম রনি। নিজের ফেসবুক স্ট্যাটাস তিনি জানিয়েছেন ছাত্রলীগের রাজনীতি করার আর ইচ্ছে নেই তার। তার স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো:

‘বিতর্কিতদের বাদ দিয়ে যোগ্যদের স্থান দিতে বলেছেন প্রধানমন্ত্রী। অতি আবেগী নেতাকর্মী আবারো ফেসবুকে আমার ছবি দিয়ে লেখালেখি করছেন। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না? আমাকে বিব্রত করছেন কেন? দয়া করে বন্ধ করুন।

আমি চট্টগ্রামের ছেলে চট্টগ্রামেই থাকবো। আমি ‘মুজিববাদে’ বিশ্বাসী। বর্তমানে ‘মুজিবকে বাদ’ দিয়ে রাজনীতি চলছে। নতুন করে কেন্দ্রীয় ছাত্রলীগের কোন পদ দিলেও আমি পদত্যাগ করবো।

আমি আবারো বলছি, প্রকাশ্যেই বলছি- এক বছর আগেই ষোল আনা ব্যর্থতা স্বীকার করে বিদায় নিয়েছি ছাত্রলীগ থেকে। যে ছাত্রলীগ আওয়ামী লীগের কয়েকজন কুলাঙ্গার নেতাদের মন রক্ষা করার কাজ করে সে ছাত্রলীগ আমি করিনা। যে ছাত্রলীগের রাজনীতি শুধুই ফুল দিয়ে শ্রদ্ধা জানানো আর ফেসবুকে ছবি আপলোড করার কাজেই সীমাবদ্ধ থাকে সেই ছাত্রলীগ আমি চিনি না।’

https://www.facebook.com/NurulAzimRoni.official/posts/1549110701889915

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল